![]() |
| IBPS RRB Recruitment 2026: 13,706 পদে গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ |
IBPS RRB Recruitment 2026: 13,706 পদে গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ! PO, Clerk সহ একাধিক পদে আবেদন শুরু
চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! IBPS-এর তরফে CRP RRBs XV-এর মাধ্যমে দেশের ২৮টি Regional Rural Bank (আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক)-এ মোট ১৩,৭০৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Office Assistant (Clerk), Officer Scale-I (PO), Scale-II এবং Scale-III পদে এই নিয়োগ হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে, চলবে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। পোস্টটি শেষ পর্যন্ত পড়ে আবেদনের যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন।
একনজরে নিয়োগের বিবরণ (Overview)
| নিয়োগকারী সংস্থা | Institute of Banking Personnel Selection (IBPS) |
| নিয়োগ প্রক্রিয়া | CRP RRBs XV |
| মোট শূন্যপদ | 13,706 টি |
| মোট অংশগ্রহণকারী ব্যাঙ্ক | 28 টি |
| আবেদন পদ্ধতি | অনলাইন (Online) |
| আবেদন শুরু | 1 সেপ্টেম্বর 2026 |
| আবেদনের শেষ তারিখ | 21 সেপ্টেম্বর 2026 |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
কোন কোন পদে নিয়োগ হবে? (Vacancy Details)
মূলত Office Assistant (Multipurpose), Officer Scale-I, Officer Scale-II এবং Officer Scale-III পদে প্রার্থী নিয়োগ করা হবে। Officer Scale-II-এর অধীনে General Banking Officer, IT Officer, Chartered Accountant, Law Officer, Treasury Manager, Marketing Officer এবং Agricultural Officer-এর মতো Specialist পদও রয়েছে।
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| Office Assistant (Multipurpose) | 8,183 |
| Officer Scale-I (PO) | 4,256 |
| Officer Scale-II – General Banking Officer | 666 |
| Officer Scale-II – IT Officer | 182 |
| Officer Scale-II – Chartered Accountant | 81 |
| Officer Scale-II – Law Officer | 46 |
| Officer Scale-II – Treasury Manager | 18 |
| Officer Scale-II – Marketing Officer | 16 |
| Officer Scale-II – Agricultural Officer | 38 |
| Officer Scale-III (Senior Manager) | 220 |
| সর্বমোট (Total) | 13,706 |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতা |
|---|---|
| Office Assistant (Multipurpose) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট RRB-এর নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। |
| Officer Scale-I (Assistant Manager) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। |
| Officer Scale-II – General Banking Officer | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে অন্তত 2 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – IT Officer | সংশ্লিষ্ট IT/Computer Science বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Chartered Accountant | CA (Chartered Accountant) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Law Officer | আইন বিষয়ে ডিগ্রি এবং Advocate বা Law Officer হিসেবে অন্তত 2 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Treasury Manager | সংশ্লিষ্ট Finance/Treasury বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Marketing Officer | Marketing-এ নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Agricultural Officer | Agriculture-সহ সংশ্লিষ্ট কৃষি বিষয়ে ডিগ্রি এবং নির্ধারিত ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-III (Senior Manager) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। |
বয়সসীমা (Age Limit)
বয়সের হিসাব ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী করা হবে। পদভিত্তিতে প্রয়োজনীয় বয়স নিচে দেওয়া হলো:
| পদ | বয়সসীমা |
|---|---|
| Office Assistant | 18 থেকে 28 বছর |
| Officer Scale-I | 18 বছরের বেশি এবং 30 বছরের কম |
| Officer Scale-II | 21 বছরের বেশি এবং 32 বছরের কম |
| Officer Scale-III | 21 বছরের বেশি এবং 40 বছরের কম |
- SC/ST প্রার্থীরা: 5 বছর
- OBC প্রার্থীরা: 3 বছর
- PwBD প্রার্থীরা: 10 বছর
- এছাড়াও Ex-Servicemen, বিধবা/বিবাহবিচ্ছিন্না মহিলা এবং ১৯৮৪ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকারি নিয়মানুসারে পৃথক ছাড় রয়েছে।
কীভাবে আবেদন করবেন? (Application Process)
আগ্রহী প্রার্থীদের IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026।
আবেদন ফি (Application Fee)
IBPS RRB Recruitment 2026-এর জন্য আবেদন ফি শ্রেণি অনুযায়ী নির্ধারিত হয়েছে—
| প্রার্থীর শ্রেণি | আবেদন ফি |
|---|---|
| SC / ST / PwBD | ₹175/- |
| অন্যান্য শ্রেণি (General/OBC/EWS) | ₹850/- |
* আবেদন ফি অনলাইনে Credit Card, Debit Card অথবা Net Banking-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। ফি সম্পূর্ণ অফ ফেরতযোগ্য (Non-refundable)।
নির্বাচন পদ্ধতি ও পরীক্ষার ধরন (Selection Process & Exam Pattern)
নির্বাচন প্রক্রিয়া:
- Office Assistant: Preliminary এবং Main Examination। কোনো Interview নেই। চূড়ান্ত মেধা তালিকা Main Exam-এর ওপর ভিত্তি করে তৈরি হবে।
- Officer Scale-I: Preliminary, Main Examination এবং Interview।
- Officer Scale-II & III: Single Examination এবং Interview।
পরীক্ষার ধরন:
- Preliminary Examination: Office Assistant ও Officer Scale-I-এর প্রিলিমিনারিতে মোট ৪০টি করে প্রশ্নের দুটি বিভাগ (Reasoning & Numerical Ability/Quantitative Aptitude) থাকে। মোট সময় ৪৫ মিনিট। ভুল উত্তরের জন্য ১/৪ (0.25) নম্বর কাটা হয় (Negative Marking)।
- Main Examination: ২০০টি প্রশ্নের জন্য ২০০ নম্বর থাকে এবং বরাদ্দ সময় ১২০ মিনিট (২ ঘণ্টা)।
মাসিক বেতন (Monthly Salary)
পদ ও দায়িত্ব অনুযায়ী RRB-তে নির্বাচিত কর্মীদের বেতন আলাদা হয়। আনুমানিক মাসিক বেতন কাঠামো হলো:
| পদের নাম | আনুমানিক মাসিক বেতন |
|---|---|
| Office Assistant (Multipurpose) | ₹35,000 – ₹37,000 |
| Officer Scale-I (PO) | ₹60,000 – ₹61,000 |
| Officer Scale-II | ₹75,000 – ₹77,000 |
| Officer Scale-III | ₹80,000 – ₹90,000 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক (Official Links)
| আবেদন করার অনলাইন লিঙ্ক | https://www.ibps.in/ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) | Notice PDF ডাউনলোড করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন
সমস্ত সরকারি চাকরির আপডেট এবং ফ্রি সাজেশন পেতে আজই আমাদের সোশ্যাল কমিউনিটিতে যোগ দিন।
Join Telegram Group


No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link