![]() |
| SSC CHSL Recruitment 2026।।উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি ২০২৬ |
SSC CHSL Recruitment 2026
উচ্চমাধ্যমিক পাশে ২৫৩৬ শূন্যপদে নিয়োগ!
স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর মাধ্যমে Combined Higher Secondary (10+2) Level Examination, 2026-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় Lower Divisional Clerk (LDC), Junior Secretariat Assistant (JSA) এবং Data Entry Operator (DEO) পদে আনুমানিক ২৫৩৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| বিবরণ | তারিখ |
|---|---|
| অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ | ০৭ই সেপ্টেম্বর, ২০২৬ |
| অনলাইন আবেদন শুরু | ০৭ই সেপ্টেম্বর, ২০২৬ |
| অনলাইন আবেদনের শেষ তারিখ | ০৭ই অক্টোবর, ২০২৬ (রাত ১১:০০ টা) |
| অনলাইন ফি প্রদানের শেষ সময় | ০৮ই অক্টোবর, ২০২৬ (রাত ১১:০০ টা) |
| ফর্ম সংশোধন (Correction Window) | ১৪ই অক্টোবর থেকে ১৬ই অক্টোবর, ২০২৬ |
| Tier-I & Tier-II পরীক্ষা (CBT) | পরবর্তীতে জানানো হবে |
🎓 আবেদনের যোগ্যতা (Eligibility)
১. শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নির্দিষ্ট কিছু দপ্তরের DEO / DEO Grade 'A' পদের জন্য বিজ্ঞান বিভাগে গণিত বিষয়সহ উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
২. বয়সসীমা (Age Limit):
০১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৭ বছর-এর মধ্যে হতে হবে (প্রার্থীর জন্ম ০২/০৮/১৯১৯৯ থেকে ০১/০৮/২০০৮-এর মধ্যে হতে হবে)।
বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়:
- SC / ST: ৫ বছর
- OBC / Ex-Servicemen (ESM): ৩ বছর
- PwBD (General / EWS): ১০ বছর
- PwBD (OBC): ১৩ বছর
- PwBD (SC / ST): ১৩ বছর
💳 আবেদন ফি (Application Fee)
| ক্যাটাগরি | আবেদন ফি |
|---|---|
| সাধারণ (General) / OBC / EWS | ₹১০০/- |
| সমস্ত নারী প্রার্থী (All Female Candidates) | বিনামূল্যে |
| SC / ST / PwBD / Ex-Servicemen (ESM) | বিনামূল্যে |
📝 আবেদন পদ্ধতি (How to Apply)
- প্রথমে SSC-এর নতুন অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in অথবা 'my SSC' অ্যাপে যান।
- নতুন ওয়েবসাইটে One-Time Registration (OTR) করা না থাকলে আধার অথেন্টিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- OTR সম্পন্ন হওয়ার পর SSC CHSL 2026 লিঙ্কে ক্লিক করে ফর্মটি সাবধানে পূরণ করুন।
- আবেদনের সময় কোনো পুরনো ছবি নয়, পোর্টালে সরাসরি লাইভ ফটো (Live Photo) তুলতে হবে।
- ডিজিটাল স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন ও নির্ধারিত ফি প্রদান করুন।
- সম্পূর্ণ ফর্মটি সাবমিট করে ফাইনাল প্রিন্ট আউট কাছে রেখে দিন।
⚙️ নির্বাচন পদ্ধতি (Selection Process)
- Tier-I Examination: ১০০টি প্রশ্ন (২০০ নম্বর) বিশিষ্ট অবজেক্টিভ টাইপ (MCQ) পরীক্ষা (English, GI, Quantitative Aptitude, GK)।
- Tier-II Examination: Mathematical Abilities, Reasoning, English, General Awareness, Computer Knowledge এবং পদ অনুযায়ী Skill Test / Typing Test।
- Document Verification: Tier-II তে উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে নথি যাচাইকরণ করা হবে।


No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link