Railway ALP & Technician Document Verification & Police Verification (DIB) Complete Guide
রেলওয়ে পরীক্ষার পর DV, মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনের সঠিক নির্দেশিকা
রেলওয়ে ALP (Assistant Loco Pilot) এবং Technician পদের লিখিত পরীক্ষা (CBT-1, CBT-2, CBAT) উত্তীর্ণ হওয়ার পর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো Document Verification (DV), Medical Examination, এবং Police Verification (DIB Inquiry)। সঠিক তথ্যের অভাবে প্রতি বছর বহু পরীক্ষার্থী এই শেষ ধাপে এসে সমস্যার সম্মুখীন হন। এই নির্দেশিকায় সব নিয়ম বিস্তারিত তুলে ধরা হলো।
১. Document Verification-এর প্রয়োজনীয় ডকুমেন্ট চেকলিস্ট
ডিভি-র দিন মূল সার্টিফিকেট (Original Documents)-এর পাশাপাশি প্রতিটির অন্তত ২ কপি করে স্বপ্রত্যায়িত (Self-attested) ফটোকপি নিয়ে যেতে হবে।
| নথির ধরন | প্রয়োজনীয় কাগজপত্র | বিশেষ মন্তব্য |
|---|---|---|
| শিক্ষাগত যোগ্যতা | ১০ম শ্রেণীর অ্যাডমিট/সার্টিফিকেট, ITI / Diploma / B.Tech মার্কশিট এবং NTC Certificate | বয়সের প্রমাণপত্র হিসেবে ১০ম শ্রেণীর সার্টিফিকেট জরুরি |
| জাতিগত প্রশংসাপত্র | SC / ST / OBC (Non-Creamy Layer) Central Format Certificate | কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে |
| অর্থনৈতিক অনগ্রসরতা | EWS ও EBC আয়ের সার্টিফিকেট | চলতি আর্থিক বছরের বৈধ্য সার্টিফিকেট |
| No Objection Certificate (NOC) | বর্তমান নিয়োগকর্তা (যেমন: DRM অফিস) থেকে প্রাপ্ত অরিজিনাল NOC | শুধুমাত্র কর্মরত প্রার্থীদের জন্য প্রযোজ্য |
| পরিচয়পত্র ও ছবি | আধার কার্ড (মোবাইল লিঙ্কড), প্যান কার্ড এবং ১২-১৫ কপি পাসপোর্ট সাইজ ছবি | ছবি নোটিফিকেশনের ছবির সাথে মেলা উচিত |
| সংশোধনী নথি | First Class Magistrate Affidavit (নাম/বানান ভুলের জন্য) | বানানের অমিল থাকলে আবশ্যক |
২. Medical Examination (মেডিকেল টেস্ট)
DV সফলভাবে সম্পন্ন হওয়ার পরদিন প্রার্থীদের নির্দিষ্ট রেলওয়ে হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়।
| পদ (Post) | মেডিকেল স্ট্যান্ডার্ড | দৃষ্টিশক্তির মাপকাঠি (Vision Standard) |
|---|---|---|
| ALP (Assistant Loco Pilot) | A-1 Standard | Distance: 6/6, 6/6 (চশমা ছাড়া) Near Vision: Sn: 0.6, 0.6 (চশমা ছাড়া) |
| Technician | B-1 / B-2 / C-1 Standard | পদ অনুযায়ী চশমার পাওয়ার গ্রহণযোগ্য |
অন্যান্য পরীক্ষা: কালার ভিশন (Color Vision), নাইট ভিশন, মেসোপিক ভিশন, বুক এক্স-রে, ইসিজি (ECG), রক্ত ও প্রস্রাব পরীক্ষা, এবং হাইড্রোসিল/হার্নিয়া পরীক্ষা করা হয়।
৩. Police Verification (DIB Process) ও Attestation Form
মেডিকেল ও DV শেষ হওয়ার পর প্রার্থীর স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন পাঠানো হয়। এটি সাধারণত District Intelligence Bureau (DIB) এবং স্থানীয় থানার মাধ্যমে সম্পন্ন হয়।
DIB ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
- সঠিকভাবে পূরণ করা Attestation Form (রেলওয়ে থেকে প্রাপ্ত)।
- স্থায়ী বাসিন্দা ও চারিত্রিক প্রশংসাপত্র (পঞ্চায়েত প্রধান / কাউন্সিলর থেকে)।
- আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের ফটোকপি।
- জমি বা বাড়ির ট্যাক্সের রশিদ।
৪. সাধারণ ভুল এবং প্রতিকার (Tips for Candidates)
- বানানের অমিল: সার্টিফিকেট এবং আধার কার্ডে নামের বানান আলাদা থাকলে DV-র আগেই Notary Affidavit বানিয়ে রাখুন।
- NOC জমা: সরকারি সংস্থায় কর্মরত থাকলে "Through Proper Channel" আবেদন করে অরিজিনাল NOC নিশ্চিত করুন।


No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link