Wednesday, 30 September 2020

350+ General Science PDF in Bengali-সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

350+ General Science PDF in Bengali-সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF 

350+ General Science PDF in Bengali-সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF 


প্রিয় বন্ধুগন ,

                 আগত রেলওয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 350 science Oneliner Question |350+ General Science PDF in Bengali-সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF  যা আপনাদের railway পরীক্ষা ছাড়াও যে কোনো competitive পরীক্ষাতে সাহায্য করবে তাই আর দেরী না করে নিচে PDF ফাইল ডাউনলোড করে নিন |

PDF ফাইল এর কিছু নমুনা :

পরমাণুর আদিকণা গুলি কি কি? ➜ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন

ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? ➜ বিজ্ঞানী জে জে টমসন

প্রোটন কণা কে আবিষ্কার করেন? ➜ বিজ্ঞানী গোল্ডস্টাইন

নিউট্রন কণা কে আবিষ্কার করেন? ➜ বিজ্ঞানী স্যাড উইক

পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে? ➜ প্রোটন ও নিউট্রন

পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে? ➜ ইলেকট্রন

হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে? ➜ 2 টি

পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি? ➜ নিউক্লিয়াস

একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ? ➜ পোলিও ভাইরাস

একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ? ➜ টোবাকো মোজাইক ভাইরাস

একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ? ➜মাম্পস ভাইরাস

একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ? ➜বসন্ত ভাইরাস

একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ? ➜ ফাজ ভাইরাস

ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে? ➜ ভাইরাস জিনোম

ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে? ➜ক্যাপসিড

ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি? ➜বিষ

DNA  যুক্ত উদ্ভিদ ভাইরাস? ➜ ফুলকপির মোজাইক ভাইরাস

DNA যুক্ত প্রাণী ভাইরাস? ➜ বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস

RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস? ➜  টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস

RNA যুক্ত প্রাণী ভাইরাস? ➜ পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস

সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি? ➜ রাইনো ভাইরাস

সবচেয়ে বড় আয়তনের ভাইরাসের নাম কি? ➜ বসন্ত ভাইরাস ও আলুর X ভাইরাস

অভিযোজন ও অভিব্যক্তি কি পরস্পর সম্পর্কযুক্ত? ➜ হ্যাঁ সম্পর্কযুক্ত

পদ্মের কান্ড কী প্রকৃতির? ➜ গ্রন্থিকান্ড প্রকৃতির

পদ্ম কি পদ্ধতিতে বংশবিস্তার করে? ➜ অঙ্গজ জনন পদ্ধতিতে

দুটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ কি ? ➜ ফনিমনসা, ইউফরবিয়া, শতমূলী

ক্যাকটাসের কাণ্ডে কি থাকায় জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়? ➜ মিউসিলেজ জাতীয় পদার্থ

লবণাক্ত জলাভূমির জন্মানো উদ্ভিদের কি বলে? ➜হ্যালোফাইট

রুই মাছের কয়টি পাখনা থাকে? ➜ 7

মাছের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ? ➜ দুটি একটি অলিন্দ ও একটি নিলয়

মানবদেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? ➜ উপপল্লব,কস্কিস

ফণীমনসার  রসালো, সবুজ ,চ্যাপ্টা ও প্রসারিত  কান্ডকে কি বলা হয় ? ➜ পর্নকান্ড

সুন্দরী গাছের কি মূল দেখা যায়? ➜ শ্বাসমূল

পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে? ➜ 23 টি

পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেকট্রিসেস পালক থাকে? ➜ 12 টি

পদ্মপাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? ➜ পাতার উপরিতলে

পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? ➜ 9 টি

অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন? ➜ ডারউইন

“Origin of species by means of natural selection” গ্রন্থের রচয়িতা কে? ➜ ডারউইন

“Philosophic Zoologique”  গ্রন্থের রচয়িতা কে? ➜ ল্যামার্ক

সমসংস্থ অঙ্গের দুটি উদাহরণ দাও? ➜ পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত

সমবৃত্তি অঙ্গ কাকে বলে? ➜ কার্যগত ভাবে সাদৃশ্য যুক্ত অঙ্গসমূহ কে সমবৃত্ত অঙ্গ বলা হয়। যেমন ➜

পতঙ্গ বাদুড় ও পাখির ডানা।

দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও? ➜ পেরিপেটাস, হংসচঞ্চু

ডারউইন বাদের অপর একটি নাম কি? ➜ প্রাকৃতিক নির্বাচনবাদ

জেনেটিক্স শব্দটি  কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ? ➜ বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স

শব্দটি প্রথম ব্যবহার করেন

সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ? ➜ গ্রেগর  যোহান মেন্ডেল

মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ? -➜পৃথকভবন সূত্র

মেন্ডেলের দ্বিসংকর জনন বা বহু সংকরায়ন পরীক্ষায় থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ? ➜ স্বাধীন সঞ্চারণ সূত্র

মেন্ডেলের একসংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত ? ➜ 3:1

মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা ফিনোটাইপ অনুপাত কত ? ➜ 9:3:3:1

মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ? ➜ 23 জোড়া বা 46 টি

এভাবেই পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের link এ click করুন 

PDF FILE DETAILS :

FILE NAME :350 science oneliner

FILE PAGE :22

FILE LANGUAGE : Bengali 

FILE SIZE :581 KB

FILE DOWNLOAD : CLICK HERE 


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you